জ্বালানি সংকটে বিপর্যস্ত জনজীবন তেলের খোঁজে পথে পথে দুর্ভোগ

National

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে –এম.

এ. রশিদ


দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকট জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। শহর থেকে গ্রাম, সবখানেই তেলের অভাবে যানবাহন চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বাধ্য হয়ে মাঝপথে বাইক ধাক্কা দিয়ে বাড়ি ফিরছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ঠিকটা গ্রামের এই দৃশ্য লক্ষ্য করা গেছে ।
গ্রামীণ সড়কে এমনই এক দৃশ্য দেখা যায়। সন্ধ্যার পর তেলের সন্ধানে বের হওয়া এক ব্যক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নিজের মোটরসাইকেল ধাক্কা দিয়ে বাড়ির পথে রওনা হন। জানা যায়, দিনভর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেও তিনি তেল সংগ্রহ করতে পারেননি। ফলে গাড়িতে থাকা শেষ তেলটুকুও ফুরিয়ে গেলে আর কোনো উপায় না পেয়ে তাকে এভাবেই বাড়ি ফিরতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে অধিকাংশ পাম্পেই তেলের সরবরাহ সীমিত। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার তেল নেই।এমন নোটিশ ঝুলতে দেখা যাচ্ছে। এতে করে পরিবহন খাতসহ কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়ছে।
এক ভুক্তভোগী বলেন, সারাদিন তেলের জন্য ঘুরে শেষমেশ গাড়ি ধাক্কা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এভাবে চললে আমাদের চলাচলই বন্ধ হয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে বিকল্প জ্বালানি ও পরিকল্পিত ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, খুব শিগগিরই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।দেশের জ্বালানি তেলের সংকট নেই তবে সরবরাহের যথেষ্ট ঘাটতি রয়েছে।

কোথাও কোথাও তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। কোন কোন জায়গায় বেশি টাকা দিলে আবার তেল পাওয়া যাচ্ছে এরকম খবর পাওয়া যায়। এ ব্যাপারে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত উচিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *