ভুটানের মাটিতে লাল-সবুজ কন্যাদের জয়যাত্রা

ছবি- সংগৃহীত ভুটানের ঘরোয়া নারী লিগের আঙিনা আরও একবার মাতাতে প্রস্তুত বাংলাদেশের একঝাঁক  নারী ফুটবলার। গত বছরের ধারাবাহিকতায় ২০২৬ মৌসুমেও দেশটিতে লাল-সবুজের প্রতিনিধিদের বড় একটি বহর দেখা যাবে। গতবার পনেরজন ফুটবলার অংশ নিলেও এবারও সেই সংখ্যাটা নেহাত কম নয়। এরই মধ্যে ভুটানের বিভিন্ন ক্লাব বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু করেছে। অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার দল বদল করেছেন । গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠ মাতালেও এবারের মৌসুমে তিনি নাম লিখিয়েছেন পারো এফসিতে। বৃহস্পতিবার মাসুরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা থেকে তিনি জানান, পারো এফসির সঙ্গে তার চুক্তি সম্পাদন  হয়েছে। মাসুরার পাশাপাশি মনিকা চাকমারও একই ক্লাবে খেলার জোর সম্ভাবনা রয়েছে। যদিও মনিকা জানিয়েছে, এপ্রিলের শেষ দিকে লিগ শুরু হওয়ার কথা এবং প্রস্তাব পেলেও চূড়ান্ত হতে আরো  সময় লাগবে। পারো এফসি গতবারের মতো এবারও বাংলাদেশি ফুটবলারদের ওপর ব্যাপকআশা রাখছে। দলটির রাডারে রয়েছেন বাংলাদেশের অন্তত ৯ জন ফুটবলার। সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া এবং ঋতুপর্ণা চাকমাদের আবারও ক্লাবটি দলে ভেড়াতে চায় । গোলরক্ষক রূপনা চাকমা, ফরোয়ার্ড সাগরিকা ও সেন্টারব্যাক কোহাতি কিসকুও  এই তালিকায় আছে। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ঋতুপর্ণার চুক্তির বিষয়টি এখনও ঝুলে আছে । প্রসঙ্গত, গত মৌসুমে ভুটানের চার ক্লাবে ভাগ হয়ে বাংলাদেশের মেয়েরা খেলছিল।  রয়্যাল থিম্পু কলেজের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন আফঈদা খন্দকার প্রান্তি ও স্বপ্না রানীরা। এ ছাড়া থিম্পু সিটির হয়ে মাঠ মাতান সানজিদা আক্তার ও মারিয়া মান্ডারা। এবারও বাংলাদেশের  ফুটবলাররা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

Continue Reading

জাপানের কাছে হেরে নারী এশিয়ান কাপের শিরোপা হারাল অস্ট্রেলিয়া

আল জাজিরা অস্ট্রেলিয়াকে ১–০ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতেছে জাপান। এর মাধ্যমে চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো এশিয়ার সেরা হলো জাপান নারী দল। শনিবার সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাপানের হয়ে একমাত্র গোলটি করেন মাইকা হামানো। ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন টটেনহ্যামের এই মিডফিল্ডার। […]

Continue Reading

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যূত, কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন।

প্রেস  বিজ্ঞপ্তি নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যূত, কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন। ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬:৪৫ এ ছেড়ে যায়। সান্তাহার( ২৮৩ কিমি) স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার […]

Continue Reading

Most Extreme Motorcycle Races

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut risus lobortis diam molestie vehicula. Nunc aliquet lectus at egestas tristique. Orci varius natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Ut commodo vel quam sit amet aliquam. Nulla facilisi. Sed enim libero, […]

Continue Reading