সোনালী ব্যাংকের স্বাধীনতা দিবস উদযাপন

Business

প্রেস বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ২৬ মার্চ, বৃহস্পতিবার ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, সকল জেনারেল ম্যানেজার’স অফিস, স্টাফ কলেজ, সকল প্রিন্সিপাল অফিস, ট্রেনিং ইনস্টিটিউট এবং সকল শাখায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *