
নিলয় ও শখ
ছবি -সংগৃহীত
দীর্ঘ নয় বছর বাক্সবন্দী থাকার পর অবশেষে মুক্তির আলোয় আসতে যাচ্ছে এক দশক আগের জনপ্রিয় জুটি তথা দম্পতি শখ-নিলয়ের নাটক।
জানা গেছে, ২০১৭ সালে নাটকটির শুটিং শেষ হওয়ার কিছুদিন পরই শখ-নিলয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে।
আলোচিত এই নাটকটির নাম ‘কিডন্যাপ’। রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। এটি ২৭ মার্চ রাত আটটায় এনটিভিতে প্রচার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
তবে কি বিচ্ছেদের কারণেই এটি সম্প্রচারে দীর্ঘ বিলম্ব?
জবাবে শিমুল শিকদার বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের বিচ্ছেদও একটি বড় কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে প্রচারে আসছে। আশা করি দীর্ঘদিন পর এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখে দর্শক আনন্দ পাবে।’
এ বিষয়ে শখ বা নিলয়ের কোনও মন্তব্য মেলেনি।
বলা দরকার, চার বছর প্রেম করে ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে বন্ধনে আবদ্ধ হন শখ ও নিলয়। এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad

