তানোর প্রতিনিধি

রাজশাহীর একটি এলাকায় বাজারে দাম না পাওয়ায় স্তূপ করে রাখা আলু পচে নষ্ট হচ্ছে। ছবি: আজকের তোলা
ভালো ফলন হলেও বাজারে চাহিদা কম, লোকসানের মুখে রাজশাহীর চাষিরা রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ উঠাতে না পেরে অনেক কৃষক আলু মাঠেই ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। এতে করে অনেক আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে।
রাজশাহী বিভাগের, তানোর থানার, কুজিশহর গ্রামে মাঠে ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠ থেকে আলু তুলে স্তূপ করে রেখেছে।পাইকারি বাজারে দাম খুবই কম থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।
অনেক ক্ষেত্রে পরিবহন খরচও ওঠে না বলে আলু বিক্রি না করে ফেলে রাখতে হচ্ছে। সম্প্রতি বৃষ্টিতে আলু ভিজে যাওয়ায় আরো বিপাকে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমে আলুর ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। কিন্তু সে তুলনায় ক্রেতা কম থাকায় দাম পড়ে গেছে।
বর্তমানে অনেক এলাকায় প্রতি কেজি আলু ১০ থেকে ১২ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।
একজন কৃষক বলেন, এক বিঘা জমিতে আলু চাষ করতে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। কিন্তু এখন যে দামে আলু বিক্রি হচ্ছে তাতে খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক আলু মাঠেই ফেলে রাখতে হচ্ছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনার উন্নতি না হলে কৃষকদের এমন সমস্যার মুখোমুখি হতে হবে। তাই কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কৃষকরা আশা করছেন, বাজার পরিস্থিতির উন্নতি হলে অন্তত কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad

