আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাস

Uncategorized

🌦️ আগামী ৪ দিনের আবহাওয়ার আপডেট – ২৫ মার্চ ২০২৬

সূত্র -আবহাওয়া অধিদপ্তর

আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়
ঢাকা,ময়মনসিংহ, খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া আকাশ আংশিক মেঘলা সহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত সুষ্ক থাকতে পারে।

আগামী ২৭ থেকে ২৯ মার্চ রংপুর, রাজশাহী , ঢাকা,ময়মনসিংহ, খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৬ ও ২৭ তারিখ দিন ও রাতের তাপমাত্রা .৫ ডিগ্রি থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, ২৮ – ২৯ মার্চ কিন্তু তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী কমে যেতে পারে।

আগামী ৪ দিন সারাদেশে, দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৭ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পেতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজটি ফোলো করুন এবং বিএমডি ওয়েবসাইট ভিজিট করুন। এছারাও আবহাওয়ার তথ্য পেতে, টোল ফ্রি নাম্বার ১০৯০ তে কল করুন।

What do you feel about this post?

0%
like

Like

0%
love

Love

0%
happy

Happy

0%
haha

Haha

0%
sad

Sad

0%
angry

Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *